ফুটবল লিগে পিডব্লিউডি ও কিংস জিতেছে
বাংলাদেশ ফুটবল লিগে জিতেছে কিংস ও পিডব্লিউডি।
সোমবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা ২-১ গোলে হারায় ফর্টিজ এফসিকে। জয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ ও ফয়সাল আহমেদ একটি করে গোল করেন।
ফর্টিজের হয়ে এক গোল শোধ দেন ওকাফর। এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কিংস। হেরেও সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে।
মানিকগঞ্জের শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে পিডব্লিউডি ১-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। জয়ী দলের হয়ে গোলটি করেন আকবর।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে পিডব্লুডি এবং সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে আরামবাগ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: