[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ-আফগানিস্তানের প্রীতি ম্যাচ ১৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ২১:১০ পিএম

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

 

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। তার কথা, ‘১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামেই আমরা আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। রাত আটটায় শুরু হবে ম্যাচ।’

ওই দিন এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের খেলাও রয়েছে জাতীয় স্টেডিয়ামে। গোলাম গাউসের কথা, ‘দুপুরের মধ্যেই ওই দিনের আরচারি খেলা শেষ করে মাঠ আমাদের কাছে বুঝিয়ে দেবে, সেরকম কথাই হচ্ছে।’


১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে। একই দিন কিংস অ্যারেনার নিরপেক্ষ ভেন্যুতে লড়বে মিয়ানমার ও আফগানিস্তান। আগেভাগে ঢাকায় আসায় আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করছে বাফুফে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর