[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচ, টিকিট ৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

বহুল প্রত্যাশিত বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর দুপুর ২টা থেকে। অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে টিকিট কেনা যাবে।


এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম চার ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই ড্র ও দুই হারে টুর্নামেন্টের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে লাল-সবুজের। তবুও প্রতিবেশী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।

আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। এর আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচেই দেখা যাবে ব্রিটিশ-বাংলাদেশি তারকা ফুটবলার হামজা চৌধুরীকে, যিনি প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটা নিশ্চিত যে, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ও তার আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচেও খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।

বহুল প্রত্যাশিত বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর দুপুর ২টা থেকে। অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে টিকিট কেনা যাবে। এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হওয়া হোম ম্যাচে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ভারত ম্যাচেও টিকিটের জন্য সমর্থকদের ভীড় থাকবে বলে ধারণা করছেন বাফুফে কর্মকর্তারা।

এবারের এশিয়ান কাপ বাছাইপর্বে আরও প্রতিযোগিতামূলক দল গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বিদেশি লিগে খেলা বেশ কয়েকজন তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। হামজা চৌধুরীর পাশাপাশি রয়েছেন সমিত সোম, ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদ যারা ইতোমধ্যেই নজর কেড়েছেন কোচিং স্টাফদের।

মূল পর্বে খেলার সুযোগ হারালেও, বাকি দুই ম্যাচে সম্মানজনক পারফরম্যান্সের প্রত্যাশায় আছে ভক্ত-সমর্থকরা। ভারতের বিপক্ষে ঘরের মাঠে ও শেষ ম্যাচে সিঙ্গাপুরে অ্যাওয়ে ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেয়ার লক্ষ্য জামাল ভূঁইয়াদের।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর