[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বসুন্ধরা কিংসের আকাশে ঘোর অমানিশা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ০৭:১০ এএম

ঘোর অমানিশা চলছে পাঁচবারের পেশাদার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের আকাশে। এএফসি চ্যালেঞ্জ লিগের মুল পর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। সেই সঙ্গে ফিফা থেকে আরো তিনটি দলবদলের নিষেধাজ্ঞা এসেছে কিংসের ওপর।

কিংসের সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় ফিফায় অভিযোগ করেছিলেন। সেই তদন্তের প্রেক্ষিতে ২৭ আগস্ট কিংসের ওপর দলবদলে খেলোয়াড় নিবন্ধনের উপর প্রথম নিষেধাজ্ঞা আনে কিংস। ১৪ আগস্ট ঘরোয়া ফুটবলে দলবদল শেষ হয়ে যাওয়ায় কিংসের সেই প্রভাব পড়েনি।

ফিফার রেজিষ্ট্রেশন ব্যান পোর্টালে ২৩,২৪ ও ২৮ অক্টোবর কিংসের উপর আরো তিনটি নিষেধাজ্ঞা প্রদর্শন হচ্ছে। নতুন তিনটি নিষেধাজ্ঞার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগকারীর নাম পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে কিংসে খেলা বিদেশি ফুটবলাররা চুক্তিকৃত অর্থ না পাওয়ার অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই আবার নতুন নিষেধাজ্ঞা মুলত।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম লেগ চলছে ৷ প্রথম লেগ শেষের পর দ্বিতীয় লেগ শুরুর আগে মধ্যবর্তী দলবদল হয়। বসুন্ধরা কিংস ফুটবলার,কোচদের পাওনা পরিশোধ না করলে ফুটবলার নিবন্ধন করাতে পারবে না। বেশি সময় পাওনা ঝুলিয়ে রাখলে আরো বড় শাস্তির শঙ্কাও রয়েছে।

ফিফার রেজিষ্ট্রেশন ব্যান পোর্টালে বাংলাদেশের তিন ক্লাবের আটটি নিষেধাজ্ঞা ফাইল রয়েছে। আটটির মধ্যে চারটি কিংসের, তিনটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আরেকটি সকার ক্লাব ফেনীর। শেখ জামাল ও সকার ক্লাব ফেনী এখন বাংলাদেশের ফুটবলে সক্রিয় নেই।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর