[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আসছে না আফগানিস্তান-মিয়ানমার, নতুন প্রতিপক্ষ নেপাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ে নিরপেক্ষ ভেন্যু হিসাবে মিয়ানমারের বিপক্ষে ১৮ নভেম্বর আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। তার আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশেরও। কিন্তু সেই ম্যাচ দুটি শেষ পর্যন্ত হচ্ছে না।

বাংলাদেশে এসে ম্যাচ খেলতে মিয়ানমার আপত্তি জানানোয় আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচটি বাতিল হয়ে গেছে। এই সময়ে জামাল-হামজাদের সঙ্গেও ফিফার প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আফগানদের। কিন্তু বাংলাদেশ সফর বাতিল করেছে তারা। আফগানিস্তান না এলেও অবশ্য নভেম্বরের ফিফা উইন্ডোতে ঠিকই ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। মিয়ানমারের আপত্তির প্রেক্ষিতে আফগানিস্তান ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এখন ভিন্ন ভেন্যুর সন্ধানে। মিয়ানমার কিছু কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেলতে চায়নি বলে জানা গেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর