[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফের চট্টগ্রামে আফঈদারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

এএফসি এশিয়ান কাপে মিশন অস্ট্রেলিয়ার আগে আরও একবার শিষ্যদের নিয়ে চট্টগ্রামের ইপিজেডে গেলেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। মঙ্গলবার সকালে কোচিং স্টাফ, অফিসিয়াল ও খেলোয়াড়সহ ৪০ জন নিয়ে কোরিয়ান ইপিজেডে পৌঁছেন তিনি।


থাইল্যান্ডে প্রীতি ম্যাচের আগে একবার চট্টগ্রামে নিবিড় প্রস্তুতি নিয়েছিলেন আফঈদা খন্দকাররা। এএফসি এশিয়ান কাপে মিশন অস্ট্রেলিয়ার আগে আরও একবার শিষ্যদের নিয়ে চট্টগ্রামের ইপিজেডে গেলেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। মঙ্গলবার সকালে কোচিং স্টাফ, অফিসিয়াল ও খেলোয়াড়সহ ৪০ জন নিয়ে কোরিয়ান ইপিজেডে পৌঁছেন তিনি।


চট্টগ্রামের ইপিজেডের ক্যাম্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মর্তারা। সেখানে থাকা, খাওয়া ও ট্রেনিং ব্যবস্থা উন্নতমানের বলেই দাবি করেন তারা। তাই আগামী মার্চে মিশন অস্ট্রেলিয়ার আগে মেয়েদের সর্বোচ্চ সুযোগ সুবিধায় প্রস্তুতির ব্যবস্থা করে দিতেই ফের আফঈদা-সাগরিকাদের চট্টগ্রামে পাঠালেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। মার্চে অস্ট্রেলিয়ায় মূল টুর্নামেন্টের আগে এ মাসেই ঢাকায় তিনজাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশের মেয়েরা। আসবে আজারবাইজান ও মালয়েশিয়া।

চট্টগ্রামের এই প্রস্তুতি ওই টুর্নামেন্টে ভাল ফল করতে অন্যতম নিয়ামক হিসাবেই কাজ করবে বলেই মনে করেন বাফুফের কর্তারা। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ২৯ ফুটবলার ও কোচিং স্টাফরা যান চট্টগ্রামে। মোট ৪৩ জন নিয়ে ক্যাম্প চলে ১৬ অক্টোবর পর্যন্ত। সেখান থেকে ১৭ অক্টোবর ঢাকায় ফেরে দল। পরের দিন থেকে বাফুফের ক্যাম্পে যোগ দেন ভুটানের লিগ খেলা ঋতুপর্ণা চাকামা, মারিয়া মান্দা ও তহুরা খাতুনসহ ৯ ফুটবলার। অক্টোবরে থাইল্যান্ডে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলে। ২৫ তারিখের ম্যাচে ৩-০ এবং ২৮ অক্টোবরের ম্যাচে ৫-১ ব্যবধানে হেরেছিল বাটলারের দল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর