[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাঁচ দিন পর দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

৩০ অক্টোবর ক্যাম্প শুরু হয়। পরদিন থেকে অনুশীলন শুরু। তারও পাঁচ দিন পর আজ বুধবার নভেম্বও উইন্ডোর জন্য জাতীয় ফুটবল দল ঘোষণা করলেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এই দল কোচের।

অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ছিল ২৮ সদস্যের। সেই দল থেকে বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা এবং ফাহমিদুল ইসলাম। দুই হলুদ কার্ডের জন্য এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এই তিন জনের পরিবর্তে গোলকিপার পাপ্পু ও ডিফেন্ডার শাকিল হোসেন ফের দলে ফিরেছেন। যদিও কোচ কাবরেরা ১৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন আজও। কিংসের দশ জন ফুটবলার ৭ নভেম্বর আসবেন। বাংলাদেশের দুই প্রাণভোমরা হামজা চৌধুরি ১০ ও শামিত সোমের ১২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশের স্কোয়াড: গোলকিপার- মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ, ডিফেন্ডার - তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু ও আবদুল্লাহ ওমর, মিডফিল্ডার- সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম ও মোরসালিন এবং ফরোয়ার্ড- শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন ও ইব্রাহীম।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর