[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী কাফু আসছেন ঢাকায়!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মার্কোস দ্য মরেইস কাফু ঢাকায় আসছেন ১১ ডিসেম্বর। সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান রোনালদিনহো ও আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা হিসাবে বাংলাদেশে আসছেন কাফু।


১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ১৯৯৮ সালেও ব্রাজিলিয়ের হয়ে খেলেছেন। তবে ২০০২ সালে তার নেতৃত্বেই শেষবার বিশ^কাপ জিতেছিল সেলেসাওরা। সেই দলের অধিনায়ক মার্কোস দ্য মরেইস কাফু ঢাকায় আসছেন। সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান রোনালদিনহো ও আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা হিসাবে বাংলাদেশে আসছেন কাফু।


ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের তিন দলের টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতেই ১১ ডিসেম্বর সকাল আটটায় ঢাকায় আসছেন কাফু। শুক্রবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান। যিনি বাংলাদেশে পেশাদার বক্সিংয়ের অন্যতম প্রতিষ্ঠান এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যানও। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন উপস্থিত ছিলেন।


তিন দেশের অনূর্ধ্ব-২০ বা ২৩ পর্যায়ের আমন্ত্রণমূলক প্রতিযোগিতা মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। প্রথম দিনে ব্রাজিলের দলটির বিপক্ষে খেলবে বাংলাদেশ থেকে বাছাই করা একটি দল। ৮ ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১১ ডিসেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা। এই টুর্নামেন্ট খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল। একদিন পর আসার কথা আর্জেন্টিনার। আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী ক্লাব আতলেটিকো শারলন এবং ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অধীনে বাছাইকৃত দল (যার বেশিরভাগই তরুণ প্রতিভা) নিয়ে বাংলাদেশে আসবে। আসাদুজ্জামান বলেন, ‘দুই দেশের অনূর্ধ্ব-২০ পর্যায়ের তরুণ বাছাইকৃত ফুটবলাররা খেলবেন। সেখানে দুই-একজন সর্বশেষ যুব ফিফা বিশ্বকাপ খেলা ফুটবলাররাও থাকতে পারেন।’ কামরুল ইসলাম হিলটনের কথা, ‘আমাদের দলটা হবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দল থেকে বাছাইকরা।’


এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মিডিয়ার নজর থাকবে বলেও মনে করেন আসাদুজ্জামান। কারন প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখতে চলেছেন ব্রাজিলের সবশেষ বিশ্বকাপজয়ী ফুটবল দলের অধিনায়ক কাফু। বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে কাফুর পাঠানো ভিডিও বার্তা বড় পর্দায় দেখানো হয় সংবাদ সম্মেলনে। সেখানে তিনি বলেন, ‘আমি কাফু। আসছি বাংলাদেশে। সবাইকে আমন্ত্রণ।’ বাংলাদেশে এই আয়োজন সামনে রেখে চমক রেখেছে আয়োজক প্রতিষ্ঠান। আর্জেন্টাইন কিংবদন্তি বাতিস্তুতা, ভেরন কিংবা ক্যানেজিয়ার যে কোন একজনকে আনা হবে বলেও জানান আয়োজকরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর