অবশেষে জাতীয় দলের ক্যাম্পে কিউবা মিচেল
অবশেষে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন কিংসের কিউবা মিচেল ও ফর্টিজের মোরশেদ আলী। রোববার কিংসের মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন তারা। জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে ৩০ অক্টোবর থেকে। পাঁচ দিন অনুশীলনের পর ৫ নভেম্বর ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাফুফে।

ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে ছিলেন কিউবা। তাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল জুনের উইন্ডো থেকেই। পাসপোর্ট ও অন্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় তাকে ডাকেননি স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। কিউবা কিংসে আসার পরও সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোতে জাতীয় দলে ডাক পাননি। দল ঘোষণার আগের দিন কাবরেরা বলেছিলেন, কিংসে অনিয়মিত ও বেশি গেম টাইম না পাওয়ায় তাকে দলে নেওয়া হয়নি।
এমন বক্তব্যের চার দিন পর আবার তার ডাক পড়ল। কিংসের কিউবার পাশাপাশি ফর্টিজের মোরশেদও ডাক পেয়েছেন। মোরশেদ এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের জন্য ওই দলে ছিলেন। সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত ইনজুরিতে রয়েছেন বলেই ক্যাম্প শুরুর দশ দিন পর ডাকা হয়েছে ওই দুইজনকে। কারন ইব্রাহিম ও রহমতের ইনজুরি রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ চলছে। এজন্য জাতীয় ফুটবল দলের অনুশীলন করতে হচ্ছে কিংস অ্যারেনায়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: