এএফসিতে বাংলাদেশের ব্র“নাই চ্যালেঞ্জ আগামীকাল
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের মিশন শুরু করেছে লাল সবুজের কিশোররা। এ- গ্র“পে আগামাীকাল তাদের প্রতিপক্ষ ব্র“নাই দারুসসালাম। চীনের চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।
এ- গ্র“পে বাংলাদেশ, শ্রীলংকা ও স্বাগতিক চীন নিজেদের প্রথম ম্যাচ শেষ করেছে। প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতে পেয়েছে সমান তিন পয়েন্ট করে। এখনো শূণ্য হাতে ব্র“নাই দারুসসালাম, বাহরাইন ও পূর্ব তিমুর। এশিযান কাপের শূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে পারি দিতে হবে অনেক দূর। সেটা ভাল করেই জানে কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। ব্র“নাইয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ স্থানীয় সময় বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল। আগের ম্যাচে যারা খেলেছে তাদের জন্য ছিল কেবল রিকভারি সেশন।
অনুশীলন শেষে ডিফেন্ডার ইকরামুল ইসলাম বলেন, ‘আমরা প্রথম ম্যাচ পূর্ব তিমুরের সঙ্গে আশানুরূপ ফল করেছি। এরপর গ্র“পের চার দলের দুটি ম্যাচ আমরা দেখেছি। আমাদের সামনে এখন যেসব ম্যাচ রয়েছে, ওই ম্যাচগুলো ভালো খেলে টুর্নামেন্ট শেষ করতে চাই। আমরা রিকভারি এবং অনুশীলন করেছি এবং এখানকার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে বেশি মানিয়ে নিয়েছি।’ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ জিতলেও ব্র“নাই ০-৪ গোলে হেরেছে শ্রীলঙ্কার কাছে। প্রতিপক্ষের শক্তিমত্ত্বা সম্পর্কে জানতেই ওই ম্যাচে চোখ ছিল বাংলাদেশের। দলের ম্যানেজার সামিদ কাশেম দলের প্রস্তুুতি ও সম্ভাবনা নিয়ে বলেন, ‘প্রথম ম্যাচে আমরা পূর্ব তিমুরকে হারিয়েছি। ছেলেরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। তাঁদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমরা এখন গ্র“পের শীর্ষে রয়েছি। এখানে সবকিছু খুব ভালো আমাদের। কালকের ম্যাচে ব্র“নাইয়ের সঙ্গে আশা করি জিতব।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: