[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। তিমুর লেস্তে ও ব্রুনাইয়ের পর এবার শ্রীলঙ্কাকে বধ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফয়সালের জোড়ায় শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধেই বাংলাদেশ ২ গোলে লিড নেয়। ইকরামুল ২৪ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ৫ মিনিট পর মানিক ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর গোলের ক্ষুধা আরও বাড়ে বাংলাদেশের। এই অর্ধে এসেছে আরও তিনটি গোল।

ফয়সাল ৬৪ মিনিটে তৃতীয় গোল উপহার দেন। ৯০ মিনিটে বায়েজিদ ও যোগ করা সময়ে ফয়সাল আবারও জাল কাঁপান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর