[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মঙ্গলবার আজারবাইজানের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ত্রিদেশিয় প্রীতি সিরিজের মঙ্গলবার শেষ ম্যাচে ইরোপের দেশ শক্তিশালী আজারবাইজানের মুখোমুখি হচ্ছেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।

প্রতিপক্ষ বেশ শক্তিশালী নি:সন্দেহে। আক্রমণ শানাতে হবে জোড়ালোভাবে। তাই সোমবার জাতীয় স্টেডিয়ামে কাকডাকা ভোর সকাল ছয়টায় অনুশীলনে নেমে পড়েন মনিকা চাকমা, ঋতুপর্ণারা। এই ম্যাচটিই যে নিজেদের পারফরম্যান্স প্রমাণের শেষ সুযোগ লাল সবুজের মেয়েদের। এই ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচের ভুল শুধরে নিয়ে নিজেদের সেরাটা দিতে প্রত্যয়ী আফঈদারা।

এই ম্যাচটি সিরিজের শেষ ম্যাচ হওয়ায় একটি ইতিবাচক ফল দলের আত্মবিশ্বাস বাড়াতে জরুরি। আলোচনায় কোচ পিটার বাটলারের হাইলাইন ডিফেন্সের কৌশল। র‌্যাঙ্কিংয়ের ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজানের (৭৪) বিপক্ষে কতটুকু কাজে দেবে স্বাগতিকদের (১০৪) তা ম্যাচেই প্রমাণ হবে। বাটলার অবশ্য নাছোড়বান্ধা। কোনোভাবেই নিজের অবস্থান থেকে সরে আসবেন না তিনি। তাই আজারবাইজানের বিপক্ষেও তিনি সাজাবেন একই ছকে।

অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশ তো বটেই এশিয়ার মাটিতে খেলতে এসেছে ইউরোপের দল আজারবাইজান। ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর