শীর্ষস্থান মজবুত বার্সেলোনার, ৯ গোলের ম্যাচে জয় ম্যানসিটির
টানা পাঁচ জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করলো বার্সেলোনা। ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ৩-১ গোলে।
ইপিএলে গোলবন্যার ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ৫-৪ গোলের ব্যবধানে জিতেছে ম্যানসিটি। এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্লিং হালান্ড। তবে নিউক্যাসলের সঙ্গে পয়েন্ট হারিয়েছে টটেনহ্যাম।
লা লিগায় রাজত্ব করছে বার্সেলোনা। টানা পাঁচ জয়ে নিজেদের শীর্ষস্থান সুসংহত করলো হ্যান্সি ফ্লিকের দল। বিপরীতে টানা ৭ জয়ের পর হারের স্বাদ পেল অ্যাথলেটিকো মাদ্রিদ। মৌসুমে দ্বিতীয়বার।
তবে ক্যাম্প ন্যুতে এদিন শুরুতেই ভয় ধরিয়েছে সফরকারিরা। বার্সার হাইলাইন ডিফেন্স ভেঙেছেন অ্যালেক্স বায়েনা। প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও, পরে ভিএআরে সিদ্ধান্ত বদলেছে রেফারি।
ম্যাচে ফিরতে অবশ্য সময় নেয়নি বার্সেলোনা। পেদ্রির দুর্দান্ত পাস, যার সফল সমাপ্তি রাফিনহার। ইনজুরি থেকে ফিরে ব্রাজিলিয়ান তারকার প্রথম গোল।
বক্সে দানি ওলমো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন রবার্ট লেভানদোভস্কি।এরপর অবশ্য দলকে লিড এনে দিলেও, কাঁধে ব্যাথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দানি ওলমোকে।
ইনজুরি সময়ে জয়ের আনন্দ বড় করেন ফেরান তরেস। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট বেশি বার্সেলোনার।
অন্যদিকে ইপিএলে গোলবন্যা হয়েছে। রোমাঞ্চ ছড়িয়েছে. অবশেষে ৯ গোলের থ্রিলারে ম্যানসিটি জয় পেয়েছে।
রেকর্ড বুকে নাম তুলেছেন আর্লিং হালান্ড। ইপিএলে শততম গোলের মাইলফলকে পৌছাতে বেছে নিয়েছেন ফুলহ্যামকে। মাত্র ১১১ ম্যাচে করেছেন এমন কীর্তি। আগের রেকর্ড ছিলো অ্যালান শিয়েরারের। যিনি খেলেছেন ১২৪ ম্যাচ।
হালান্ডের পথ অনুসরণ করেন টিয়ানি রেইনডার্স। আর বিরতির আগে ও পরে জোড়া পূর্ণ করেন ফিল ফোডেন। টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল ইংলিশ তারকার। যদিও মাঝে ফুলহ্যামের হয়ে এক গোল শোধ দেন স্মিথ রয়ে।
স্যান্ডা বার্গারের আত্মঘাতী গোলে ৫-১ গোলের লিড সিটিজেনদের। তবে তখনও নাটকীয়তা বাকি।
২১ মিনিটের মধ্যে সিটিজেনদের জালে তিন গোল। অ্যালেক্স আইওবির পর জোড়া গোল স্যামুয়েল চুকুয়েজের। ব্যবধান ৫-৪ এ নিয়ে যায় ফুলহ্যাম। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিলি হোয়াইটদের।
১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে পেপ গার্দিওয়াল শীষ্যরা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: