[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউরোপের শক্তিশালী ২ দলের বিপক্ষে খেলবে ব্রাজিল, কবে ও কোথায় ম্যাচ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫ ১১:১২ এএম

বিশ্বকাপ উপলক্ষে আবারও বিশ্বে শুরু হয়েছে ফুটবল-জ্বর। রণপ্রস্তুতি নিয়ে রাখছে অংশ নিতে যাওয়া দলগুলোও। প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না তারা। ২০০২ সালের পর আর শিরোপার স্বাদ পায়নি ব্রাজিল। সেই আক্ষেপ এবার ঘোঁচাতে চায় তারা। এজন্য বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ২ ইউরোপীয় পরাশক্তির বিরুদ্ধে।

মার্চে শুরু হবে নতুন বছরে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। ওই সময়ে দুই পরাশক্তির বিপক্ষে খেলার পরিকল্পনা আগে থেকেই ছিল ব্রাজিলের। তবে শুক্রবার (৫ ডিসেম্বর) হওয়া ড্র পর্যন্ত অপেক্ষা করেছে দলটি। কারণ, বিশ্বকাপে প্রতিপক্ষ হবে, এমন দলের বিপক্ষে খেলতে চায়নি তারা।

গতকালের ড্রয়ের পর তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে। গ্রুপপর্বে তারা খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। আসর শুরু করবে ২০২২ কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নেবেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোরা।

ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পরই এই দুটি ম্যাচের তথ্য এক্সে এক পোস্ট দিয়ে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেখানে বলা হয়েছে, ‘বড় দুটি চ্যালেঞ্জ আসতেছে। ব্রাজিল জাতীয় দল পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। সবসময়ই হলুদ-সবুজ শক্তি।’

বড় এই দুই ম্যাচের তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি। তবে দুটি ম্যাচই হতে পারে ২৩ থেকে ৩১ মার্চের মাঝে, যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায়। ২০১৫ সালে সর্বশেষ ব্রাজিল-ফ্রান্স মুখোমুখি হয়েছিল। শেষ দু’বারই ফ্রান্সের জালে ৩ গোল করে জিতেছিল সেলেসাওরা। তবে বিশ্বকাপের হিসাবে সর্বশেষ সুখস্মৃতিটা ফরাসিদের। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ১-০ ব্যবধানে জিতে ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে অতীত ইতিহাস খুব একটা ভালো নয় ব্রাজিলের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় নেয় ব্রাজিল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর