[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

তোরেসের হ্যাটট্রিক, ৮ গোলের ম্যাচে জয় নিয়ে শক্ত স্থানে বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

রিয়াল মাদ্রিদকে হটিয়ে শীর্ষস্থানে ওঠার পর বার্সেলোনার লক্ষ্য সেই স্থান সুসংহত করা। শনিবার রাতে (৬ ডিসেম্বর) সেই যাত্রায় কাতালানদের সফলই বলা চলে। ফেররান তোরেসের হ্যাটট্রিকে রিয়াল বেতিসের বিপক্ষে ৫-৩ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই জয়ে ১৬ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৪০। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচে বেতিস।

শুরুতে গোল খেলেও প্রথমার্ধেই ম্যাচে ৪ গোল দেয় বার্সা। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল দিয়ে ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল। শেষদিকে বেতিস দুই গোল শোধ দিলেও ৫-৩ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে বার্সার জালে প্রথম গোল দেয় বেতিস। কাতালানদের জালে বল জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্তোনি। দ্রুতই জবাব দেয় বার্সা। ১১ ও ১৩তম মিনিটে দারুণ দুই গোল দেন তোরেস।

৩১তম মিনিটে ব্যবধান আরও বাড়ান বার্দগি। বক্সে ঢুকে জোড়াল শটে জাল কাঁপান এই ২০ বছর বয়সী তারকা। ৪০তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তোরেস। ক্যারিয়ারে এটি তার তৃতীয় হ্যাটট্রিক।

৫৯তম মিনিটে দলের হয়ে পঞ্চম গোল দেন ইয়ামাল। বার্সা যখন বড় জয়ের পথে তখন ছন্দে ফেরে বেতিস। ৮৫তম মিনিটে ব্যবধান কমান দিয়েগো ইয়োরেন্তে। আর দলের হয়ে তৃতীয় গোলটি করেন চুচো এর্নাান্দেস।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর