ফের আবাহনীর হার ব্রাদার্সের কছে
এক সময় ব্রাদার্সকে সহজেই ধরাশায়ী করতে পারত ঢাকা আবাহনী। কিন্তু সময় পালটেছে। চলতি মৌসুমে গোপীবাগের দলটির কাছে টানা দুবার হেরেছে ঢাকার আকাশী হলুদ শিবির।
বাংলাদেশ ফুটবল লিগের পর এবার ফেডারেশন কাপেও হারের মুখ দেখল তারা। মঙ্গলবার কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্সের কাছে ১-০ গোলে হেরেছে আবাহণী। ম্যাচের ২৭ মিনিটে দূরপাল্লার শটে ব্রাদার্সের লেফটব্যাক মনির আলম আবাহনীর গোলকিপার মিতুল মারমাকে পরাস্ত করেন।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া কয়েকটি আক্রমণ রচনা করলেও সেগুলো গোলে রুপান্তর হয়নি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আবাহনী গোলের জন্য মরিয়া ছিল। ব্রাদার্সের ডিফেন্ডাররা আক্রমণ সামাল দিলেও খানিকটা ভাগ্যেরও সহায়তা ছিল। ইনজুরি সময়ে আবাহনীর ফরোয়ার্ডের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। কয়েকটি নিশ্চিত গোলও মিস করে আবাহনী।
এদিকে ফেডারেশন কাপের এ-গ্রুপের আরেক ম্যাচে পিডব্লুডি ২-০ গোলে ফকিরেরপুলকে হারায়। টানা দুই হারে শুন্য পয়েন্টে পাঁচ দলের মধ্যে পাঁচে ফকিরেরপুল। আবাহনী ও পিডব্লুডির সমান তিন পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বর পজিশনে পিডব্লুডি। চার পয়েন্টে গ্রুপের শীর্ষে ব্রাদার্স।
রহমতগঞ্জ এক পয়েন্টে চার নম্বরে। প্রিমিয়ার লিগে খেলা ১০দল ফেডারেশন কাপে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও দুই রানার্সআপ দল পরবর্তী রাউন্ডে খেলবে। সপ্তাহের মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা হয়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: