[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রামোসকে দলে ভেড়াতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:১২ পিএম

মেক্সিকোর ক্লাব মোন্তের্রের সাথে চুক্তি শেষ করে বর্তমানে আনুষ্ঠানিকভাবে ফ্রি এজেন্ট সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস।

 

প্রায় ৪০ ছুঁই-ছুঁই বয়সেও অবসরের চিন্তাকে দূরে সরিয়ে রাখা এই ডিফেন্ডারের অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলী কাজে লাগাতে দ্রুত মাঠে নেমেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।

স্প্যানিশ সংবাদমাধ্যম কাডেনা সার জানিয়েছে, জানুয়ারি ২০২৬ থেকে রামোসকে ওল্ড ট্র্যাফোর্ডে পেতে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে রেড ডেভিলসরা। খবর- গোল ডট কম


রক্ষণভাগে প্রতিভাবান খেলোয়াড় থাকলেও মাঠের মধ্যে একজন স্পষ্ট নেতার অভাব অনুভব করছে ইউনাইটেড। এই অভিজ্ঞতার শূন্যতা পূরণে রামোসকে সঠিক সমাধান হিসেবে দেখছে ইংলিশ ক্লাবটি।

ইউনাইটেডের বাইরে রামোসকে নিয়ে গুঞ্জন উঠেছে ইতালিতেও। বিশেষ করে এসি মিলানে তার যাওয়ার গুঞ্জন জোরালো। সেখানে যদি রিয়াল মাদ্রিদের পুরোনো সতীর্থ লুকা মদ্রিচের সাথে তার পুনর্মিলন ঘটে, তবে তা হবে ইউরোপীয় ফুটবলের জন্য নস্টালজিক মুহূর্ত।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর