[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের বাকি এখনও ছয় মাস, প্রধান তারকাকে নিয়ে বড় দুশ্চিন্তায় জাপান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে ফুটবল বিশ্বকাপের আসর। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এই বৈশ্বিক আসর ১১ জুন শুরু হয়ে পর্দা নামবে ১৯ জুলাই। যেখানে এশিয়া অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটে জাপান।

আসন্ন বিশ্বকাপে 'এফ' গ্রুপে পড়েছে জাপান। যেখানে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, তিউনিসিয়া এবং ইউরোপীয় প্লে-অফের বিজয়ী দল। প্লে-অফের দলটি পোল্যান্ড, সুইডেন, ইউক্রেন ও আলবেনিয়ার মধ্যে লড়াইয়ের পর নির্ধারিত হবে।

ফরাসি ক্লাব মোনাকোর জাপানীজ অ্যাটাকিং মিডফিল্ডার তাকুমি মিনামিনোর বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। লিগ ওয়ান ক্লাব সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। এ কারনে ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাবেক লিভারপুল খেলোয়াড় মিনামিনো রোববার ফরাসি কাপে অক্সেরের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে চোট পান। ৩০ বছর বয়সী এই ফুটবলারকে যখন স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হতাশায় তিনি হাত দিয়ে মুখ ঢেকে রাখেন।

‘সামুরাই ব্লু’ খ্যাত জাপান জাতীয় দলের হয়ে ৭৩ ম্যাচে ২৬ গোল করা মিনামিনো কোচ হাজিমে মোরিয়াসুর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর