[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ মুহূর্তে লিভারপুলের হতাশা, সিটি-চেলসি ম্যাচে জেতেনি কেউ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬ ০৮:০১ এএম

প্রথমে পিছিয়ে পড়লেও শেষদিকে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল লিভারপুল। কিন্তু শেষ মুহূর্তে তাদের চরম হতাশ করল ফুলহ্যাম। প্রতিপক্ষের মাঠে রোববার (৪ জানুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে ২-২ ড্র করে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুল। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কোচবিহীন দল চেলসি।

২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ফুলহ্যাম। অন্যদিকে, ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। তাদের সমান পয়েন্ট অ্যাস্টন ভিলারও। ৪৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল।

হ্যারি উইলসনের গোলে ফুলহ্যামের বিপক্ষে লিভারপুল শুরুতেই পিছিয়ে পড়ে। ৫৭তম মিনিটেসফরকারীদের সমতায় ফেরান ফ্লোহিয়ান ভিয়েৎস। এরপর, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডান পায়ের শটে বল জালে পাঠান কোডি গাকপো।

লিভারপুল যখন জয়ের ক্ষণ গুনছে তখনই হতাশ হতে হয় দলটিকে। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার রিড। ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

এদিনের আরেক ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে টিজানি রেইন্ডার্সের গোলে এগিয়ে জয়ের স্বপ্নই দেখছিল সিটি। তবে সেটি সত্যি হতে দিলেন না এনজো ফেন্দার্নেস। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফিরতি বলে দারুণ শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন। তাতে জয় সমতূল্য ড্র পায় চেলসি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর