[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এবারও হচ্ছে না কোটি টাকার সুপার কাপ ফুটবল!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

এবার ঘরোয়া ফুটবলে মৌসুমজুড়ে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত একটি হচ্ছে না।

আবারও বাতিল হয়ে গেলো কোটি টাকার সুপার কাপ। পৃষ্ঠপোষক না পাওয়ায় টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন, বাফুফের সিনিয়র সহ সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।

চলতি মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত ছিল। এর মধ্যে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ মাঠে গড়িয়েছে। মধ্যবর্তী দলবদলের সময়ে আলোচিত সুপার কাপ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।


পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শেষমুহূর্তে পৃষ্ঠপোষক না পাওয়ায় এবার সুপার কাপ আয়োজন করা যাচ্ছে না। একটি টেলিকম কোম্পানি শুরুতে রাজি ছিল। তবে দিন কয়েক আগে না করে দিয়েছে। এখন নতুন মৌসুমে করা ছাড়া বিকল্প নেই।’

এর আগে ২০০৯ ,২০১১ এবং ২০১৩ সালে সুপার কাপ মাঠে গড়িয়েছিল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর