[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী ফুটবল লিগ

সেনাবাহিনী-ঢাকা রেঞ্জার্স জিতেছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:০১ পিএম

জয়ী দলের হয়ে তনিমা বিশ্বাস ও মোসাম্মাত সুলতানা দুটি করে এবং শিখা আক্তার এক গোল করেন। আনসারের হয়ে এক গোল শোধ দেন মামনি চাকমা।

নারী ফুটবল লিগে জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও ঢাকা রেঞ্জার্স। বুধবার বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সেনাবাহিনী ৫-১ গোলে আনসারকে হারিয়েছে।

জয়ী দলের হয়ে তনিমা বিশ্বাস ও মোসাম্মাত সুলতানা দুটি করে এবং শিখা আক্তার এক গোল করেন। আনসারের হয়ে এক গোল শোধ দেন মামনি চাকমা।

দিনের আরেক ম্যাচে ঢাকা রঞ্জার্স ১-০ গোলে হারায় সিরাজ স্মৃতিকে। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন কল্পনা আক্তার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর