[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এর আগে কতবার বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

এর আগে তিনবার (২০০২, ২০১৩ ও ২০২২ সালে) বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। এবার ট্রফিটি চতুর্থবারের মতো বাংলাদেশে ভ্রমণ করতে এসেছে।

বিশ্বভ্রমণের অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশে আসছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ২০০২ সালের
২০২৬ বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয়েছে ৩ জানুয়ারি। প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। এরপর আরও কয়েকটি দেশ ঘুরে এবার বাংলাদেশে আসবে ট্রফি।


এর আগে তিনবার (২০০২, ২০১৩ ও ২০২২ সালে) বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। এবার ট্রফিটি চতুর্থবারের মতো বাংলাদেশে ভ্রমণ করতে এসেছে।

এদিকে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে নির্বাচিত বিজয়ীরাই কেবল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে ট্রফি–বরণ অনুষ্ঠান। এর পর দুপুরে ট্রফি রাখা হবে ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে। সন্ধ্যা পর্যন্ত এ ট্রফি থাকবে র‍্যাডিসন ব্লুতে৷ এরপর বাংলাদেশ ছাড়বে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের এ ট্রফি।

১৫০ দিনের বিশ্বভ্রমণে ফুটবলপ্রেমীদের জন্য ট্রফি থামবে ৭৫টি জায়গায়। বিশ্বকাপ ট্রফিটির সফর শেষ হবে বিশ্বকাপে অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে। ১২ জুন মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর