বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে- ইনফান্তিনো
আগামী জুনেই শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবল। পুরো বিশ্বের মতো বিশ^কাপে মেতে উঠবে বাংলাদেশও। এর মধ্যেও সব ভক্তের মনে একটি সুপ্ত বাসনা থাকে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার। শুনতে অবাক মনে হলেও বিশ^কাপে বাংলাদেশকেও দেখা পেতে পারে বলে মন্তব্য করেছেন খোদ ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইনস্টগ্রামে ইনফান্তিনোর কাছে তাঁর এক অনুসারী প্রশ্ন রাখেন বাংলাদেশ কি কখনো বিশ্বকাপ খেলবে? উত্তরে শুক্রবার ফিফা সভাপতি বলেন, ‘অবশ্যই, বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো যাতে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারে, সেটাই ফিফার লক্ষ্য। এবছরের বিশ্বকাপে আমাদের বেশ কয়েকটি নবাগত দল রয়েছে যারা আগে কখনো অংশ নেয়নি। আমাদের এখানে আফ্রিকা থেকে কেপ ভার্দ, কনকাকাফ অঞ্চল থেকে কুরাসাও রয়েছে। আমাদের এখানে উজবেকিস্তান ও জর্ডানের মতো দল রয়েছে যারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে।’
ফিফা সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ, যেখানে ফুটবল বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে, তাদের অবশ্যই একটি সুযোগ আছে। বাংলাদেশ ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের বেড়ে উঠতে ফিফা প্রচুর বিনিয়োগ করছে। বাংলাদেশসহ বিশ্বের সব জায়গায় প্রতিভা রয়েছে এবং আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি।’
বিশ্বকাপ তো দূরের কথা বাংলাদেশ এশিয়ার সর্বোচ্চ মঞ্চেই যেতে পেরেছে একবার। তাও ১৯৮০ সালে। এবারের এশিয়ান কাপ বাছাই নিয়েও প্রত্যাশার কমতি ছিল না। হামজা চৌধুরী, শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়েও সেই আশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। তবে স্বপ্নটা দমে যায়নি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: