ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের সামনে অপ্রতিরোধ্য সিটি
অভিন্ন লক্ষ্য দুদলের। জয় ছাড়াও অবশ্য একটি ম্যাচে থাকে অনেক কিছুই! রেসে টিকে থাকার চ্যালেঞ্জ, প্রতিশোধ, ডাগ আউটের স্নায়ুযুদ্ধ এবং পয়েন্টের মারপ্যাঁচ—আগামীকাল ম্যানচেস্টার ডার্বিতে এমন অনেক সমীকরণ মাথায় রেখেই খেলতে নামবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্রাফার্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শুরু হবে ২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয় ডার্বি। হাইভোল্টেজ ম্যাচের আগে অবশ্য কিছুটা হলেও স্বস্থিতে ইতিহাদের ক্লাব। সবশেষ টানা ১৩ ম্যাচ হারেনি পেপ গার্দিওলার দল।
সিটিজেনদের পক্ষে আরও অনেক কিছুই। চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের সবশেষ মুখোমুখিতে ৩-০ ব্যবধানে জিতেছিল ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচে অতিথিদের একপ্রকার চেপে ধরে স্বাগতিকরা। লিগের চতুর্থ রাউন্ড তথা গতবছরের ৪ সেপ্টেম্বরের ম্যাচের পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুদল।
ম্যানসিটি যেখানে নির্ভার সেখানে ভাঙা-গড়ার গ্যাড়াকলে ম্যান ইউনাইটেড। সম্প্রতি দলটি তাদের কোচ রুবেন আমোরিমকে ছাঁটাই করে মাইকেল ক্যারিককে নিয়োগ দেয়। সিটির বিপক্ষে কঠিন লড়াইয়ে রেড ডেভিলদের হয়ে ডাগআউটে দাঁড়াবেন ৪৪ বছর বয়সী এই ইংলিশ কোচ।
কোচ সমস্যা ছাড়াও ম্যান ইউনাইটেডে অম্ল-মধুর পথ চলায় অম্লের মাত্রাই বেশি। সবশেষ এফএ কাপে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হারে দলটি। আর প্রিমিয়ার লিগের সবশেষ বার্নলির বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে তারা।
যদিও এসময় একাধিক প্লেয়ারের চোট এবং আন্তর্জাতিক ম্যাচে ব্যস্ত ছিলেন। আফ্রিকা কাপ অব নেশনস শেষ দলের সঙ্গে যোগ দিয়েছেন আমাদ দিয়ালো ও ব্রায়ান এমবেউমো। নুসাইর মাজরাউই এখনও জাতীয় দলের সঙ্গেই আছেন। তাঁর দেশ মরোক্কো টুর্নামেন্টের ফাইনালে। এরমধ্যে ব্রুনো ফার্নান্দেস কবে নাগাদ ফিরবেন তা জানা যায়নি।
মাঠে ফিরেছেন হ্যারি ম্যাগুইয়ার। তবে ম্যাথাইস ডে লিগট এখনো চোটের কারণে বাইরে। এফএ কাপে দুইটি হলুদ কার্ডের কারণে লেসি নিষেধাজ্ঞায় পড়েছেন।
সিটিজেন শিবিরে অ্যান্টোনি সিমিওনে থাকছেন। সমস্যা নেই লিগের সর্বোচ্চ গোলস্কোরার (২০) আর্লিং হলান্ডেরও। তবে রুবেন দিয়াস, ইওস্কো গাভারদিওল দুজনেই থাকছেন না। ওমর মারমাউশ এখনও দলের সঙ্গে যোগ দেননি। অস্কার বব ও সাভিনহো বেশ কয়েকদিন ধরে অনিয়মিত।
ম্যান ইউনাইটেড ডাগআউটে প্রথমবার দাঁড়াবেন ক্যারিক। যাত্রা কেমন হয় এ নিয়ে শঙ্কা রয়েছে। তবে তিনি আত্মবিশ্বাসী নিজ দল এবং নিজেকে নিয়ে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: