[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজশাহীর ২৪ গোল!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

এক ম্যাচে ২৪ গোল। একটি দলই করেছে। ডাবল হ্যাটট্রিক দুটি, হ্যাটট্রিক দুটি। যা এবারের নারী লিগে সর্বোচ্চ। মেয়েদের ফুটবল লিগে যেন গোলের উৎসব চলছে। শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী স্টার্স ২৪-০ গোলে হারিয়েছে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে। এর আগে চলমান লিগে সর্বোচ্চ ২৩-০ গোলে জিতেছিল ফরাশগঞ্জ।

তবে মেয়েদের লিগে সর্বাধিক ২৬-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতেছিল আরামবাগের বিপক্ষে ২০১১ সালে। জয়ী দলের হয়ে সুরভী আক্তার ডাবল হ্যাটট্রিকসহ সাতটি, আলপি আক্তার ডাবল হ্যাটট্রিক, শাহেদা আক্তার ও রেশমি আক্তার হ্যাটট্রিকসহ চারটি করে গোল করেন। এছাড়া মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা ও স্বপ্না আক্তার একটি করে গোল করেছেন।

টানা ৫ ম্যাচে জয়ের সুবাদে ফরাশগঞ্জ এবং বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড এর সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান ভাগাভাগি করছে রাজশাহী। তবে পাঁচ ম্যাচে মোট ৫৫ গোল করে এক নম্বরে মাহমুদা শরীফা অদিতির দল। সমান ম্যাচে মোট ৫০ গোল করেছে পুরাণ ঢাকার ক্লাব ফরাশগঞ্জ। এই দুই দল বিপরীতে কোনো ম্যাচে গোল হজম করেনি।

ছয় ম্যাচ খেলা আর্মি প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে ৩৭ বার। বিপরীতে দুই গোল হজম করেছে তারা। গোল হজমের দিক থেকে সেঞ্চুরির কাছাকাছি কাচারিপাড়া। জামালপুরের ক্লাবটি মোট গোল হজম করেছে ৮৮টি। ছয় ম্যাচ খেলে বিপরীতে তারা দুইবার প্রতিপক্ষের জালে বল ঠেলেছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর