[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

হামজাদের প্রীতি ম্যাচ সিলেটে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ। খেলতে হবে সিঙ্গাপুরে। ওই ম্যাচের আগে বাফুফে আরেকটি প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে। যা অনুষ্ঠিত হতে পারে হামজা চৌধুরীর জেলা সিলেটে। শনিবার জাতীয় দল কমিটির সভায় প্রীতি ম্যাচ এবং ক্যাম্প শুরুর বিষয়েও আলোচনা হয়েছে।

সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আমাদের সঙ্গে কয়েকটি দলের আলোচনা চলছে। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে হতে পারে।’ প্রীতি ম্যাচে হামজা চৌধুরীদের প্রতিপক্ষ হতে পারে কম্বোডিয়া বা পূর্ব তিমুর। তবে বাফুফে সূত্রে জানা গেছে, কম্বোডিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছে বাফুফের।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম তেমন আগ্রহী নয় বাংলাদেশের বিপক্ষে খেলতে। তবে পূর্ব তিমুর হোম কিংবা অ্যাওয়ে যে কোনো জায়গায় খেলতে আগ্রহী। কম্বোডিয়ার আগ্রহ বেশি তাদের হোমে খেলার। বাফুফে আরো কয়েক দিন পর এই বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে। মালদ্বীপ জুন উইন্ডোতে চার জাতির টুর্নামেন্টের আমন্ত্রণ দিলেও আজকের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি সেই বিষয়ে।

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দল পরিচালনা প্রশ্নবিদ্ধ। সমর্থক, সাবেক ফুটবলার থেকে শুরু করে খোদ বাফুফের কিছু কর্তারাও কাবরেরা পদত্যাগ চেয়েছেন। বাফুফের সঙ্গে ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচের পরই তার চুক্তির মেয়াদ শেষ। তবে জানা গেছে, সিঙ্গাপুরের ম্যাচের পরেই কাবরেরার ভাগ্য নির্ধারন হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর