[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাবা-মার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বেকহ্যাম পুত্রের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ১০:০১ এএম

ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তাদের বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরিবারের সঙ্গে আর কোনো ধরনের মীমাংসা চান না এবং তার স্ত্রী নিকোলা পেল্টজের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করার অভিযোগ এনেছেন বাবা–মায়ের বিরুদ্ধে। খবর গোল ডটকমের।

ব্রুকলিনের সঙ্গে তার বাবা–মায়ের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। এর আগে তার ভাই ক্রুজ বেকহ্যাম দাবি করেছিলেন, ডেভিড ও ভিক্টোরিয়া ইনস্টাগ্রামে ব্রুকলিনকে আনফলো করেননি; বরং ব্রুকলিনই তাদের ব্লক করেছেন। অন্যদিকে, একটি প্রতিবেদনে বলা হয়েছিল, বিয়ের সময় ভিক্টোরিয়ার ডিজাইন করা পোশাক পরতে অস্বীকৃতি জানান নিকোলা। তবে ব্রুকলিন সেই দাবি নাকচ করে বলেন, শেষ মুহূর্তে তার মা নিজেই পোশাকটি বানাতে অস্বীকার করেছিলেন।

ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে ব্রুকলিন লেখেন, ‘আমি বহু বছর নীরব থেকেছি এবং বিষয়গুলো ব্যক্তিগত রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা–মা ও তাঁদের টিম বারবার সংবাদমাধ্যমে কথা বলে গেছে, ফলে সত্যের কিছু অংশ প্রকাশ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি আমার পরিবারের সঙ্গে আর মীমাংসা চাই না। আমি কারও নিয়ন্ত্রণে নেই, জীবনে প্রথমবার নিজের জন্য দাঁড়াচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘সারা জীবন আমার বাবা–মা সংবাদমাধ্যমে আমাদের পরিবার নিয়ে নিজেদের বর্ণনা করেছেন। লোক দেখানো সোশ্যাল মিডিয়া পোস্ট, পারিবারিক অনুষ্ঠান ও কৃত্রিম সম্পর্ক; এসবই আমার জীবনের অংশ ছিল। সম্প্রতি নিজের চোখে দেখেছি, নিজেদের মুখোশ রক্ষার জন্য তারা কতটা মিথ্যা সংবাদে ছড়াতে পারে, যা প্রায়ই নির্দোষ মানুষদের ক্ষতি করে। তবে আমি বিশ্বাস করি, সত্য একসময় বেরিয়েই আসে।’

ব্রুকলিন অভিযোগ করেন, তার বাবা–মা দীর্ঘদিন ধরেই তার বৈবাহিক সম্পর্ক ভাঙার চেষ্টা করছেন, ‘আমার বিয়ের আগ থেকেই আমার সম্পর্ক নষ্ট করার চেষ্টা চলছে, যা এখনও থামেনি। আমার মা শেষ মুহূর্তে নিকোলার বিয়ের পোশাক বানানো বাতিল করেন, যদিও আমার স্ত্রী তার ডিজাইন পরতে খুবই আগ্রহী ছিল। ফলে নিকোলাকে তড়িঘড়ি করে নতুন পোশাক খুঁজতে হয়।’

তিনি আরও অভিযোগ করেন, বিয়ের কয়েক সপ্তাহ আগে তার বাবা–মা তাকে তার নামের পদবী ছেড়ে দেয়ার জন্য চাপ ও ঘুষ দেয়ার চেষ্টা করেন।

বিয়ের পরিকল্পনার সময় মা নাকি ব্রুকলিনকে ‘এভিল’ বা ‘অশুভ’ বলেছিলেন। ব্রুকলিনে দাবি, পরিবারের বিরুদ্ধে দাঁড়ানোর পর থেকেই তিনি বাবা–মায়ের কাছ থেকে ব্যক্তিগত ও প্রকাশ্যভাবে একের পর এক আক্রমণের শিকার হয়েছেন। এমনকি তার ভাইদেরও সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে আক্রমণ করতে উসকানি দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন ব্রুকলিন। পরে গত গ্রীষ্মে হঠাৎ করেই ভাইয়েরা তাকে ব্লক করে দেন বলেও জানান তিনি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর