[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

তৃতীয় বিভাগের দলের বিপক্ষে আর্সেনালের সহজ জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ এএম

এফএ কাপের চতুর্থ রাউন্ডে উইগান অ্যাথলেটিক এফসি'র বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করল গানাররা।

পুরো ম্যাচে আধিপত্য দেখানো আর্সেনাল প্রথম হাফেই চারটি গোল দেয়। ১৬ মিনিটে চার গোল করে আর্তেতার দল, যার শুরুটা করেন নোনি মাদুয়েকে। মাঝ মাঠ থেকে এজের থ্রু বল পেয়ে দারুণ এক গোল করেন ইংলিশ এই উইঙ্গার।

১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এই গোলের সহায়কও ছিলেন এজে। ২৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান উইগানের ডিফেন্ডার। আর ২৭তম মিনিটে জেসুস গানারদের হয়ে চতুর্থ গোলটি করেন।

দ্বিতীয় হাফেও একাধিক গোলের সুযোগ পেয়েছিল গানাররা। তবে প্রতিপক্ষের পোস্ট ও গোলকিপারের সহায়তায় বেঁচে যায় উইগান অ্যাথলেটিক।

রাতের অন্য ম্যাচগুলোতে গ্রিমসবি ১-০ গোলে উলভস, অক্সফোর্ডকে একই ব্যবধানে সান্ডারল্যান্ড, স্টোক সিটিকে ২-১ গোলে ফুলহ্যাম এবং বার্মিংহ্যামকে পেনাল্টি শুট আউটে হারিয়েছে লিডস ইউনাইটেড।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর