[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ এএম

এশিয়ান নারী ফুটবলের সবোর্চ্চ আসর ‘এএফসি নারী এশিয়ান কাপে’ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেছে বাংলার অদম্য মেয়েরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা।

আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সবোর্চ্চ এ আসর।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালি অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে গেল বাংলাদেশ নারী ফুটবল দল।

অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে রওনা হয়েছেন কোচ পিটার বাটলার। ৩ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৯ মার্চ প্রতিপক্ষ পাঁচবার এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান।

এশিয়ান কাপের মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। ফল যাই হোক, নিজ দেশের খেলা দেখার ও সমর্থনের আহ্বান বাংলাদেশ দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলের।

প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ দলের গোলরক্ষক।

প্রতিযোগিতায় সম্মানজনক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স করাই বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন খেলোয়াড়রা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর