[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কোটি টাকা পাওনা আদায়ে বাফুফের কমিটি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২ পিএম

কোটি টাকারও বেশি পাওনা আদায়ের জন্য কমিটি গঠন করেছে বাফুফে। আজ নির্বাহী কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত সেই বৈঠকে থাইল্যান্ড থেকে যোগ দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

‎মূলত বৈঠকটি ছিল ২০২৪ সালের অডিট রিপোর্টকে[ কেন্দ্র করে। সভা সূত্রে জানা যায, ২০২৪ সালে বাফুফের আয় ছিল ৩৮ কোটি টাকা। ব্যয় হয়েছে ৩৩ কোটি। উদ্বৃত্ত থেকেছে ৫ কোটি টাকা। রিপোর্ট ফিফায় পাঠানোর তাগিদ থেকেই জরুরি সভা ডাকায়।

২০২৩ সালে বাফুফের আয়-ব্যয়ের হিসেবে ঘাটতি ছিল ১৯ কোটি টাকা। ২০২৪ সাল এবং পূর্ববর্তী সময়ে বাফুফের পাওনা যাদের কাছে রয়েছে সেই পাওনা আদায়ে বা তদারকি করতে একটি চার সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

চার সদস্যের কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এবং নির্বাহী কমিটির দুই সদস্য অর্ন্তভুক্ত করার আলোচনা হয়েছে সভায়।

বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের প্রতিষ্ঠান কে-স্পোর্টস ও সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই বসুন্ধরা গ্রুপ থেকেও বাফুফের পাওনা রয়েছে প্রায় ৬ কোটি টাকা। কে স্পোর্টসের দাবি, চুক্তি ভঙ্গ করায় বাফুফে অর্থ পাবে না। বসুন্ধরা গ্রুপের ক্লাব বসুন্ধরা কিংসের দাবি, ফেডারেশনের কাছ থেকে বিভিন্ন লিগ, টুর্নামেন্টের প্রাইজমানি,অংশগ্রহণ ফি পায় তারা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর