[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টিনা ফুটবলে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২ পিএম

আর্জেন্টিনা ফুটবলে চলছে অস্থির সময়। দেশটির পেশাদার ফুটবল ক্লাবগুলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে কথিত ‘বিচারিক হয়রানি’র প্রতিবাদে ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। খবর ইএসপিএনের।

সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে তাপিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ মার্চ তলব করেছেন আদালত। তার আগে তাপিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই সোমবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মঘটের ঘোষণা আসে।

আর্জেন্টিনা সরকারের কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সির (এআরসিএ) দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। লিগের নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে ৫-৮ মার্চ পর্যন্ত প্রথম বিভাগসহ অন্যান্য লিগের সব ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এএফএ এক বিবৃতিতে জানায়, ‘এআরসিএ’র দায়ের করা অভিযোগের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত শুক্রবার বিচারক ডিয়েগো আমারান্তে টাপিয়ার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন এবং একই মামলায় আরও চার কর্মকর্তাকে মার্চের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন। ২০২৪ ও ২০২৫ সালে মোট ১৯ বিলিয়ন পেসো (প্রায় ১৩ মিলিয়ন ডলার) সামাজিক নিরাপত্তা অবদান পরিশোধ না করার অভিযোগে তদন্ত চলছে।

ধর্মঘট ঘোষণার কিছুক্ষণ আগে বিচারক আমারান্তে টাপিয়াকে ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কলম্বিয়া ও ব্রাজিল সফরের অনুমতি দেন। মঙ্গলবার বাররানকিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন তাপিয়াকে আমন্ত্রণ জানায়। এছাড়া রিও ডি জেনেইরোতে বৃহস্পতিবার অনুষ্ঠিত কনমেবল কাউন্সিল সভায় তার অংশ নেয়ার কথা রয়েছে। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের দ্বিতীয় সহসভাপতির দায়িত্বেও রয়েছেন তাপিয়া।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর