মোহমেডানের নির্বাচন
সভাপতি পদে মনোনয়ন কিনলেন চারজন
নির্বাচনী উৎসবের আমেজ মোহামেডান স্পোর্টিং ক্লাবজুড়ে। আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল শুক্রবার। চার দিনে ৩৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। যার মধ্যে চারটি সভাপতি এবং ৩২টি পরিচালক পদে।
নির্বাচনে সভাপতি পদে বরকত উল্লাহ বুলুর পর শুক্রবার শেষ দিনে আরও তিনজন সভাপতি পদে মনোনয়ন কিনেছেন। এরা হলেন- সাজেদ এএ আদেল, শওকত আজিজ রাসেল ও জয়নাল আবেদিন ফারুক। ফলে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন চারজন। এছাড়া কাল পরিচালক পদে ১৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানা গেছে।
যারা এই পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- মোহাম্মদ আবুল কালাম, মোস্তফা কামাল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহবুবুল আনাম, মোস্তাকুর রহমান, জাকির হোসেন চৌধুরী, মো. রিয়াজ উদ্দিন, আরিফুল হক প্রিন্স, মাহমুদ হাসান খান ও মিজানুর রহমান। সভাপতি পদের বাইরেও পরিচালক পদে মনোনয়ন কিনেছেন জয়নাল আবেদিন ফারুক, সাজেদ এএ আদেল এবং শওকত আজিজ রাসেলও।
এর আগে পরিচালক পদে মনোনয়নপত্র কিনেছিলেন আরও ১৯ জন। এরা হলেন- লোকমান হোসেন ভূঁইয়া, আমিরুল ইসলাম বাবু, সারওয়ার হোসেন, মাসুদুজ্জামান, আবদুর রব মাহবুব, আবু হাসান চৌধুরী প্রিন্স, জামাল রানা, জহির আহমেদ, নাসির উদ্দিন চৌধুরী, মির্জা ইয়াসির আব্বাস, নিলোফার চৌধুরী মনি, সরকার মাহবুব আহমেদ, এম এ সালাম, খায়রুল কবির খোকন, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অব.), মো. মঞ্জুর আলম, কবির আহমেদ ভূঁইয়া, সাবেক ফুটবলার ছাইদ হাছান কানন ও এনায়েত হোসেন সিরাজ।
১ মার্চ মনোনয়ন দাখিল। ৩ মার্চ বাছাই, আপত্তি, শুনানী ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ওই দিনই প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন বিকাল ৫টা থেকে। পরদিন চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ। ৯ মার্চ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে।
নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটার ৩৭১ জন। তিনজন দাতা সদস্য, স্থায়ী সদস্য ৩৬৮ জন। ১৭ সদস্যের পরিচালনা পর্ষদে পরিচালক পদ ১৬টি এবং একজন সভাপতি থাকবেন। ১৬ জনের মধ্য থেকে একজন ডাইরেক্টর ইনচার্জ ও একজন ডাইরেক্টর ফাইন্যান্স মনোনীত হবেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: