[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাদা-কালো সমর্থকদের দাবী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২ পিএম

আট দিন পর নির্বাচন হলেও সাবেক ডাইরেক্টর ইনচার্জ ও বর্তমানে পরিচালক প্রার্থী লোকমান হোসেন ভূঁইয়াকে নিয়ে সংবাদ সম্মেলনে মোহামেডান সমর্থক দলকে নিয়ে হাজির হন সাধারন সম্পাদক এফএম রফিকউদ্দিন।

আরও একটি নির্বাচনের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৯ মার্চ ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে বহুল কাক্সিক্ষত সেই নির্বাচন। ইতোমধ্যে সভাপতির একটি পদে চারজন ও ১৬টি পরচিালক পদে ৩২টি মনোনয়ণপত্র বিক্রি হয়েছে। আট দিন পর নির্বাচন হলেও সাবেক ডাইরেক্টর ইনচার্জ ও বর্তমানে পরিচালক প্রার্থী লোকমান হোসেন ভূঁইয়াকে নিয়ে সংবাদ সম্মেলনে মোহামেডান সমর্থক দলকে নিয়ে হাজির হন সাধারন সম্পাদক এফএম রফিকউদ্দিন।

তিনি বলেন, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান পরিস্থিতিতে সমর্থকদের কিছু বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে ঘৃণিত ও জঘন্য ক্যাসিনো কর্মকান্ডের কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাবে পুলিশি অভিযান চালানো হয়। যার ফলে ক্লাবের সুনাম ও ঐতিহ্য চরমভাবে ক্ষুন্ন ও পদদলিত হয়। মোহামেডান ক্লাবে ক্যাসিনো কর্মকা-ের জন্য প্রধান কারিগর হিসাবে দায়ী ছিলেন তৎকালীন ডাইরেক্টর ইনচার্জ জনাব লোকমান হোসেন ভূঁইয়া যার প্রমাণ তৎকালীন বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ার রিপোর্ট। পত্রিকা ও মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তিনি মোহামেডান ক্লাব থেকে কত টাকা অর্জন করেছেন এবং বিদেশে পাচার করেছেন তার বিস্তারিত বিবরণ রয়েছে। তার সময়কালে মোহামেডান ফুটবল দলকে লীগে রেলিগেশনের শঙ্কায় ফেলেছিল। তার সময়কালে মোহামেডান ফুটবল, ক্রিকেট ও হকিতে উল্লেখযোগ্য কোনো সাফল্য আনতে পারেনি। মোহামেডান সমর্থকরা ক্লাবের সুনাম ও ঐতিহ্য মিয়মান হতে দেখে যখন হতাশায় মুহ্যমান ও দুশ্চিন্তায় বিহবল, ঠিক তখনই ক্লাবের কিছু নিষ্ঠাবান কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়দের আন্তরিক প্রয়াসে ২০২০ সালে মোহামেডানকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনার কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে ৬ মার্চ ক্লাবের নির্বাচনে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর মোহামেডান ফুটবল, ক্রিকেট ও হকি দলকে শক্তিশালী করার পাশাপাশি সাফল্য অর্জনের লক্ষ্যে নতুন উদ্যমে গড়ে তোলা হয়। এরই ধারাবাহিকতায় ফুটবল লিগে ক্রমশ উন্নতির পাশাপাশি ফেডারেশন কাপ অর্জন ও সর্বশেষ ২০২৫ সালে প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগে চ্যাম্পিয়নশিপ অর্জন করে মোহামেডান। এর পিছনে প্রধান কারিগর হিসেবে ক্লাবের সভাপতি জেনারেল আব্দুল মুবীন ও ফুটবল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোঃ আলমগীরের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বর্তমান কমিটির মেয়াদ ২০২৩ সালের ৫ই মার্চ শেষ হয়ে গেলেও বিভিন্ন জটিলতার কারণ দেখিয়ে দীর্ঘ ৩ বছর ধরে ক্লাবের কোন নির্বাচন করা হয়নি। তিন বছর পরে আগামী ৯ই মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন উপলক্ষে ইতিপূর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইমেজ ক্ষুন্নকারী ও ক্যাসিনো কর্মকাণ্ডের নায়ক ও তার কিছু সহযোগী মনোনয়নপত্র সংগ্রহ করে ক্লাবের পরিচালক হবার আবারও খায়েশ জেগেছে। তারা কি আবারও ক্যাসিনোর মত কিছু চালিয়ে অর্থ উপার্জনের পথ তৈরি করতে চান? মোহামেডান ক্লাবের হারিয়ে যাওয়া সুনাম যখন ফিরে আসতে শুরু করেছে ঠিক তখন তাদের এই তৎপরতা আমরা ভালো চোখে দেখছি না। তারা কি আবারো মোহামেডান ক্লাবকে তাদের শাসন আমলের অবস্থায় নিয়ে যেতে চান।’

তিনি যোগ করেন, ‘মোহামেডান সমর্থকরা ক্লাবের সভাপতি ও পরিচালক পদে কারা নির্বাচিত হবেন এসব বিষয়ে কখনোই নাক গলায়নি এবং গলাবে না। কিন্তু কিছু অসৎ, দুর্নীতিবাজ ও চিহ্নিত ব্যক্তিরা মোহামেডান ক্লাবের নির্বাচন করতে খায়েশ জেগেছে তখন আমরা শংকৃত না হয়ে পারি না। ক্লাবে তাহলে ভালো, যোগ্য, দক্ষ ব্যক্তিদের আবারও শূন্যতা তৈরি হবে। সমর্থকদের শুধু চাওয়া দক্ষ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পাশাপাশি আর্থিকভাবে সহায়তা মনোভাবাপন্ন কর্মকর্তাদের সমন্বয়ে একটি ভালো কমিটি নির্বাচিত হোক এবং সেই কমিটি ভালো দল গঠন করুক ও সাফল্য নিয়ে আসুক।’ রফিকউদ্দিন বলেন, ‘আমরা সমর্থকরা চাই ক্লাবের জন্য নিবেদিত ও আর্থিকভাবে সহযোগিতাকারি দক্ষ, যোগ্য, অভিজ্ঞ ও ক্লিন ইমেজের ব্যক্তিরাই মোহামেডান ক্লাবের হাল ধরেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আরো উচ্চতায় তুলে ধরুন। আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা মোহামেডান ক্লাবের পরিচালনার দায়িত্ব পেয়ে ক্লাবের আর্থিক ভিত্তি মজবুত করেন এবং মোহামেডানকে সাফল্যে উন্নীত করেন।

তিনি আরও বলেন, ‘চিহ্নিত, অসৎ, দুর্নীতিবাজ কালিমা লিপ্ত ব্যক্তিরা যারা মনোনয়ন পত্র তুলেছেন তারা আগামীকাল ১ মার্চ মনোনয়নপত্র জমা না দিয়ে ভালো দক্ষ যোগ্য ব্যক্তিদের ক্লাবে পরিচালনার পথ সুগম করে দিবেন বলে আশা করি। এর অন্যথায় হলে সমর্থকরা চুপ করে বসে থাকবে না। মোহামেডানকে রাহু ও কলঙ্কমুক্ত করার জন্য মোহামেডান সকল শুভাকাঙক্ষীসহ ক্রীড়াঙ্গনের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আমাদের এই আন্দোলনে সমর্থন ও সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান হচ্ছে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর