[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এমিলিয়ানো মার্তিনেজকে অসহায় বানিয়ে ব্রাজিল তারকার হ্যাটট্রিক, চেলসির জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ ০৯:০৩ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে দাপুটে জয়ে চ্যাম্পিয়নস লিগের দৌড়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে চেলসি। বার্মিংহামের ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে ব্লুজরা। ভিলার আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজের বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভিলা। দ্বিতীয় মিনিটে গোল করেন ডগলাস লুইস। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি। ৩৫ মিনিটে সমতায় ফেরান জোয়াও পেদ্রো। এনজো ফার্নান্দেজের বাড়ানো পাস থেকে মালো গুসতো ক্রস দিলে সহজ ফিনিশে গোল করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কোলে পালমার। বক্সের ভেতর থেকে নিচু শটে গোল করে দলকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার।

ম্যাচের মাঝামাঝি সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন জোয়াও পেদ্রো। আলেহান্দ্রো গারনাচো গোলের সামনে বল বাড়িয়ে দিলে ফাঁকা জালে সহজেই বল জড়ান তিনি। শেষ দিকে মার্তিনেজ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।

এই জয়ের ফলে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি এবং চ্যাম্পিয়নস লিগের দৌড়ে ভিলার থেকে মাত্র তিন পয়েন্ট দূরে রয়েছে তারা। এই হারের ফলে শেষ পাঁচটি ঘরের মাঠের লিগ ম্যাচে মাত্র একটিতে জয় পেল অ্যাস্টন ভিলা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর