[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে সুলিভান ব্রাদার্স এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১১:০৩ এএম

রোনান ও ডেক্লান সুলিভান। ছবি: ভিডিও থেকে নেয়া

গুঞ্জন সত্যি করে বাংলাদেশের মাটিতে এখন দুই মার্কিন ফুটবলার রোনান আর ডেক্লান। লাল-সবুজের হয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সুলিভান ব্রাদার্স। আমেরিকার হয়ে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটা সম্মানের বলে মত তাদের। একই সঙ্গে পারফরমেন্স দিয়ে সমৃদ্ধ করতে চান এই দেশের ফুটবল।

গুঞ্জনটা লম্বা সময় ধরে। দুই আমেরিকান জমজ রোনান আর ডেক্লান সুলিভান জড়াবেন বাংলাদেশের জার্সি। অবশেষে লাল-সবুজে এই দুই প্রবাসী, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে।

বড় ভাই কাভান সুলিভান বয়স ভিত্তিক পর্যায়ে রিপ্রেজেন্ট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। সুযোগ রোনান আর ডেক্লানের সামনেও ছিলো মার্কিন জার্সি গায়ে জড়ানোর। কিন্তু নানুর দেশের মায়ায় পড়েই বাংলাদেশে আসা এই টুইনের।

ডেক্লান সুলেভান বলেন, 'আমি এখন এটাই বলতে চাই, আমি খুবই আনন্দিত যে অবশেষে লাল সবুজ জার্সি জড়াতে যাচ্ছি। আমি জানি ভক্তরা এটার অপেক্ষায় ছিল। এটা খুবই সম্মানের নিজের দেশকে প্রতিনিধিত্ব করা।'

দুই ভাইয়ের মধ্যে ডেক্লান সিদ্ধহস্ত ডিফেন্স সামলাতে আর রোনান মাস্টারক্লাস ফরোয়ার্ড লাইনে। আমেরিকা কিংবা জার্মানি রিপ্রেজেন্ট না করে বাংলাদেশ বেছে নেয়াটাকেই সম্মানের বলে মনে করেছেন তারা।

রোনান সুলেভান বলেন, 'আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে খুবই আনন্দিত। আমাদের এখন জিততে হবে। এখন সময় এসেছে দেশকে কিছু দেয়ার।'

এদিকে দলে তাদের ইনক্লুশন নিঃসন্দেহে শক্তি বাড়াবে বাংলাদেশের। এটা শুধু বয়সভিত্তিকে নয় বরং এক সময় জাতীয় দলও তার ইতিবাচক ফল পাবে বলে মনে করছেন টিম ম্যানেজার।

রোনান আর ডেক্লানের বাবা আমেরিকান মা জার্মানির। তবে তাদের নানু বাংলাদেশি। সেই সূত্র ধরেই লাল সবুজের জার্সি গায়ে পড়া সুলিভান ব্রাদার্সের।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর