[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দলে নেইমারকে চান সিলভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ১১:০৩ এএম

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। তবে সেই দলে জায়গা হয়নি ব্রাজিলের পোস্টারবয় নেইমারের। কিন্তু সাম্প্রতিক সময়ে নেইমারের পারফরম্যান্স বিবেচনা করলে নেইমারকে দলে নিতেই হবে বলে মনে করেন তারই জাতীয় দলের সতীর্থ থিয়াগো সিলভা।

নেইমার দলে জায়গা না পাওয়ার পর তা নিয়ে নানা আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে মুখ খুললেন ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা। তার মতে, নেইমার ফর্মে থাকলে তাকে দলে না নেয়ার কোনো সুযোগই নেই।

টিএনটি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে সিলভা বলেন, 'আমার কাছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই। নেইমার যদি ভালো খেলতে থাকে, তাহলে তাকে অবশ্যই বিশ্বকাপে নিতে হবে।'

৩৯ বছর বয়সি এই ডিফেন্ডার আরও বলেন, বর্তমান পারফরম্যান্স বিবেচনায় নেইমারকে দলে রাখা প্রায় বাধ্যতামূলক। মাঠে তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য বড় ধরনের চাপ তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি। সিলভা বলেন, 'নেইমার মাঠে থাকলেই প্রতিপক্ষের জন্য সে আগেই একটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।'

চোট ও ফর্মহীনতার কারণে ২০২৩ সালের শেষ দিক থেকে ব্রাজিল দলে নেইমারের উপস্থিতি ছিল অনিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে তার নজরকাড়া পারফরম্যান্স আবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

বিশ্বকাপের আগে চূড়ান্ত দল ঘোষণা যতই ঘনিয়ে আসছে, নেইমারকে ঘিরে এই বিতর্ক ততই তীব্র হচ্ছে। সিলভার এই মন্তব্য ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর