চেলসিকে বিধ্বস্ত করে শেষ আটে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে চেলসিকে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই। দুই লেগ মিলিয়ে চেলসিকে ৮-২ গোলের ব্যবধানে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে প্যারিসের ক্লাবটি।
প্রথম লেগে পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলের বড় হারের পর ফিরতি লেগের ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্লুজরা। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেও ৩-০ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।
ম্যাচের মাত্র ৬ মিনিটে বড় ভুল করেন ডিফেন্ডার মামাদু সার। তার ভুলে বল পেয়ে সহজেই গোল করেন খভিচা কভারাতসখেলিয়া, যা ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ১৯ বছর বয়সী সেনি মায়ুলু পিএসজির তৃতীয় গোল করেন। পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ একাধিক দারুণ সেভ করে চেলসির সম্ভাব্য গোল ঠেকিয়ে দেন। তাতেই বড় হার দেখছে ব্লুজরা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: