[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে নেই ব্রাজিলের আলিসন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ০৮:০৩ এএম

চলতি মৌসুমে আগেও কয়েকবার ফিটনেস সমস্যায় ভুগেছেন লিভারপুলের এই গোলরক্ষক।

বিশ্বকাপ দল গুছিয়ে নিতে শেষ পর্বের প্রস্তুতিতে নামার আগে বেশ বড় একটা ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে আসছে দুটি প্রীতি ম্যাচের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেলেসাওদের মূল গোলরক্ষক আলিসন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন শুক্রবার এক বিবৃতি দিয়ে আলিসনের সরে যাওয়ার খবরটি নিশ্চিত করে। তবে তার চোট নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সামনের দুই ম্যাচের জন্য আলিসনের জায়গায় করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সোসাকে দলে নেওয়া হয়েছে।

বস্টনে আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ৩১ মার্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ম্যাচটি হবে অরল্যান্ডোয়।

চলতি মৌসুমে বেশ কয়েকবার ফিটনেস সমস্যায় ভুগেছেন আলিসন। গত ১০ মার্চ যেমন পেশির সমস্যায় গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারেননি তিনি। ম্যাচটি ১-০ গোলে হেরে যায় লিভারপুল। পরে অবশ্য ফিরতি লেগে ৪-০ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা।

এর আগে গত অক্টোবর ও নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি আলিসন। একই সমস্যায় গত তিন মৌসুমে ৫০টি ম্যাচ মিস করেছেন তিনি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর