[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

যুদ্ধের কারণে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের স্থগিত হওয়া ম্যাচ হবে জেদ্দায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে স্থগিত হয়ে যায় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের চারটি ম্যাচ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাসে এই ম্যাচগুলো এক লেগ করে সৌদি আরবের জেদ্দায় আয়োজন করা হবে। মঙ্গলবার (২৪ মার্চ) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নতুন এই সূচি প্রকাশ করেছে।

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। সংঘাত এখনও স্থিতিশীল হয়নি, দুই পক্ষের মধ্যে সংঘাত এখনও চলমান।

শেষ ষোলোর ম্যাচগুলো মূল সূচি অনুযায়ী হোম ও অ্যাওয়ে ফরম্যাটে মার্চের প্রথম দুই সপ্তাহে কাতার, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সেগুলো স্থগিত করতে বাধ্য হয়।

শেষ ষোলোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল-আহলি মুখোমুখি হবে কাতারের আল-দুহাইলের। আর চারবারের শিরোপাজয়ী আল-হিলালের প্রতিপক্ষ আল-সাদ। এছাড়া আরব আমিরাতের শাবাব আল-আহলি খেলবে ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে, আল-ওয়াহদা লড়বে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের সঙ্গে।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৪ এপ্রিল। এরপর জেদ্দায় ১৬ থেকে ২৫ এপ্রিলের মধ্যে কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো আয়োজন করা হবে। কুয়ালালামপুরে বুধবার (২৫ মার্চ) শেষ আটের ড্র অনুষ্ঠিত হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর