দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল-ফ্রান্সের লড়াই কবে, কখন, কোথায় দেখবেন
ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স আবারও একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাই ও নতুন কৌশল পরীক্ষা, তরুণ ফুটবলারদের সুযোগ দেয়া এবং সেরা একাদশ গুছিয়ে নেয়ার লক্ষ্যেই এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
২০১৫ সালের পর এই দু’দল পুনরায় মুখোমুখি হতে যাচ্ছে। শেষবারের মুখোমুখি ম্যাচে প্যারিসে ব্রাজিল ৩-১ গোলে জয় পেয়েছিল। তবে, ইতিহাসে স্মরণীয় ম্যাচটি ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনাল, যেখানে ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল। সেই ম্যাচে দলের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ দিদিয়ের দেশম এবং জোড়া গোল করেছিলেন কিংবদন্তি জিনেদিন জিদান।
মুখোমুখি পরিসংখ্যানের এই ম্যাচটি হবে দুই দলের ১৬তম সাক্ষাৎ। এ পর্যন্ত ব্রাজিল ও ফ্রান্স উভয়েই সমান ৬টি করে জয় তুলে নিয়েছে। ড্র হয়েছে ৩টি ম্যাচে।
ম্যাচটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টায়ি মার্কিন যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে এই স্টেডিয়াম ব্যবহার হবে ‘বস্টন স্টেডিয়াম’ নামে এবং কোয়ার্টার ফাইনালসহ মোট সাতটি ম্যাচ আয়োজিত হবে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক ক্রীড়া চ্যানেলগুলো। বাংলাদেশে দেখা যাবে ইএসপিএন, বিইন স্পোর্টস ও ফক্স স্পোর্টস চ্যানেলে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম থেকেও খেলার লাইভ স্ট্রিমিং করা সম্ভব।
এক নজরে দু’দলের স্কোয়াড
ব্রাজিল
গোলরক্ষক: এডারসন, বেন্তো, হুগো সুজা।
ডিফেন্ডার: মারকুইনহোস, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, রজার ইবানেজ, কাইকি, লিও পেরেইরা, ওয়েসলি।
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্যাবিনহো, আন্দ্রে সান্তোস, দানিলো ওলিভেইরা, গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা, এন্দ্রিকে, ইগোর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাথিউস কুনহা ও রায়ান।
ফ্রান্স
গোলরক্ষক: মাইক ম্যাইগনান, ব্রাইস সাম্বা, লুকাস শেভালিয়ার।
ডিফেন্ডার: উপামেকানো, ইব্রাহিমা কোনাতে, থিও হার্নান্দেজ, লুকাস ডিগনে, লুকাস হার্নান্দেজ, মালো গুস্তন, ম্যাক্সেন্স ল্যাকরইক্স, পিয়েরে কালুলু।
মিডফিল্ডার: এদুয়ার্দ কামাভিঙ্গা, অরলিয়ে চুয়ামেনি, এনগোলো কান্তে, আদ্রিয়ান র্যাবিও, ওয়ারেন জাইরে-এমেরি।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ডিজাইরে দুরে, হুগো একিতেকে, ম্যাগনেস একিলুইসে, মার্কাস থুরাম, মাইকেল ওলিস, কোলো মুয়ানি ও রায়ান চের্কি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: