শুক্রবার ঐতিহ্যবাহী আাবহনী-মোহামেডানের দ্বৈরথ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও জমে উঠছে ঐতিহ্যের লড়াই। বাংলাদেশ ফুটবল লিগে আগামীকাল মুখোমুখি হচ্ছে দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও প্রত্যাশা। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে এই দুই দলের দ্বৈরথ সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। অতীতের অসংখ্য স্মরণীয় ম্যাচ, নাটকীয় জয়-পরাজয় এবং তারকাখচিত পারফরম্যান্স এই লড়াইকে দিয়েছে আলাদা মর্যাদা। শুধু তিন পয়েন্টের লড়াই নয়, এটি সম্মান ও শ্রেষ্ঠত্ব প্রমাণের এক মঞ্চ।
চলতি মৌসুমে আবাহনী তুলনামূলকভাবে ছন্দে রয়েছে। আক্রমণভাগে ধারাবাহিকতা এবং মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখার সক্ষমতা তাদের এগিয়ে রাখছে। বিশেষ করে দলের বিদেশি ফুটবলারদের পারফরম্যান্স কোচকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। রক্ষণভাগও আগের চেয়ে সংগঠিত, যা বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১১ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। অন্যদিকে মোহামেডানও পিছিয়ে নেই। মৌসুমের শুরুটা কিছুটা ধীরগতির হলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে দলটি নিজেদের খুঁজে পেয়েছে। তাদের আক্রমণভাগে গতি ও সৃজনশীলতা রয়েছে, যা যেকোনো সময় প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দিতে সক্ষম। পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি দলকে মানসিকভাবে শক্তিশালী করে তুলেছে। সমান ম্যাচ খেললেও ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে সাদা কালোরা।
এই ম্যাচের বড় আকর্ষণ হতে পারে মাঝমাঠের লড়াই। যে দল মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে পারবে, তারাই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিতে পারবে। একইসঙ্গে সেটপিস থেকেও গোলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ দুই দলই এই দিকটিতে বেশ দক্ষ।
সমর্থকদের উপস্থিতি এই ম্যাচকে আরও রঙিন করে তুলতে পারে। যদিও আবাহনী ও মোহামেডানের সমর্থকদের মধ্যে অতীতের মতো আর আবেগ, গান ও উচ্ছ্বাস মাঠের পরিবেশকে ভিন্ন মাত্রায় নিতে যেতে পারে না। অনেকের কাছেই এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং ঐতিহ্য ও আবেগের প্রতিফলন। কিন্তু সমর্থকরা এখন আর এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পান না। তারপরও দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে, ফলে শেষ বাঁশি বাজা পর্যন্ত উত্তেজনা থাকবেই। এখন দেখার বিষয়, কে শেষ পর্যন্ত হাসবে- আবাহনী নাকি মোহামেডান।
এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করার পর বাংলাদেশ হকি দলের উচ্ছ্বাস। বৃহস্পতিবার ব্যাংককের বিমান বাহিনীর টার্ফে সংগৃহীত
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: