[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে দল— ২৪ থেকে এবার ৩২ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

বিস্তৃত হচ্ছে এশিয়ার ক্লাব ফুটবলের আসর। বর্তমানে ২৪ দল নিয়ে হলেও আগামী মৌসুম থেকে ৩২ দল নিয়ে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শুরু করার প্রস্তাব দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি এই ঘোষণা দিয়েছে।

ফুটবলে আরও বেশি দলকে যুক্ত করা এবং প্রতিযোগিতার মান বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে এএফসি।

এএফসির নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে নতুন এই কাঠামো কার্যকর হবে ২০২৬–২৭ মৌসুম থেকে। বর্তমানে টুর্নামেন্টটি ভৌগোলিক ভিত্তিতে ‘পূর্ব’ ও ‘পশ্চিম’— এই দুই অঞ্চলে বিভক্ত থাকলেও নতুন ফরম্যাটেও সেই বিভাজন বহাল থাকবে। তবে প্রতিটি অঞ্চলে দলের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, দুই অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষ ছয়টি দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেবে। অন্যদিকে, সপ্তম থেকে দশম স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে নতুন সংযোজিত ‘নকআউট স্টেজ প্লে-অফ’। সেখান থেকে জয়ী দলগুলো শেষ ষোলোর বাকি স্থানগুলো পূরণ করবে।

২০২৪–২৫ মৌসুম থেকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের নাম বদলে রাখা হয় ‘এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট’। বর্তমানে এই আসরের শেষ ষোলো পর্বের ম্যাচগুলো সৌদি আরবের জেদ্দার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও আয়োজন করা হবে একই শহরে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর