[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে: ইনফান্তিনো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৪ পিএম

চলমান মধ্যপ্রাচ্যের সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণে কোনো বাধা নেই। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ইরান ইতোমধ্যেই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তাদের অংশগ্রহণ সম্পূর্ণভাবে বহাল থাকবে।

বুধবার (১৫ এপ্রিল) সম্প্রচারক সংস্থা সিএনবিসি আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে ইনফান্তিনো বলেন, 'ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে। আমরা আশা করি, তখন পরিস্থিতি শান্ত থাকবে, তাতে সবার জন্যই ভালো হবে।’

ইরানের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে। তবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়গুলো টুর্নামেন্টের ক্রীড়া কার্যক্রমে প্রভাব ফেলবে না।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। পরিকল্পনা অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে নিরাপত্তাজনিত কারণে ইরান তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরানোর প্রস্তাব দিয়েছিল। তবে ফিফা সেই অনুরোধ গ্রহণ করেনি। পরবর্তীতে সাময়িক যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানানো হয়েছে।

ইনফান্তিনো আরও বলেন, ফুটবল মানুষের মধ্যে ঐক্য ও সংযোগ তৈরি করে এবং এই খেলা কখনোই রাজনৈতিক বিভাজনের অংশ হওয়া উচিত নয়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর