শিরোপা রেসে কিংসের পাশে ঢাকা আবাহনী
গ্যালারিতে দর্শক থিতু হওয়ার আগেই ফর্টিজের জালে আবাহনীর গোল। দাঁতে দাঁত কামড়ে সেই গোলের লিড ধরে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে মারুফুল হকের দল। সেই সঙ্গে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা রেসে ফর্টিজকে টপকে এগিয়ে গেল ধানমন্ডিপাড়ার ক্লাবটি।
শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিজকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী। ম্যাচের ৩৩ সেকে-ে আত্মঘাতি গোলে আকাশী হলুদদের এগিয়ে দেয় ফর্টিজ। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আবাহনীর মিরাজুল ইসলাম বক্সে ক্রস বাড়িয়েছিলেন। শটে খুব একটা গতিও ছিল না। তা রুখে দিতে ফর্টিজের গোলকিপার সুজন পেরেইরাও ছিলেন বলের লাইনে, কিন্তু হঠাৎ তালগোল পাকিয়ে বসেন তার সতীর্থ মিঠু চৌধুরী। সুজনের সামনে দিয়ে ছুটে গিয়ে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু বল তার পায়ে লেগে গড়িয়ে গড়িয়ে নিজেদের জালে জড়িয়ে যায়।
লিগের অনেকটা সময় পর্যন্ত শিরোপা রেসে কিংসের পাশাপাশি হেঁটেচিল ফর্টিজ। এবার তারা পেছনে পড়ে গেল। ১৪ ম্যাচে আট জয়, চার ড্র এবং দুই হারে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে থাকা পাঁচবারের চ্যাম্পিয়নদের ছুঁয়ে ফেললো আবাহনী। কিংস অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ঘরের মাঠে আজ ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারলে এককভাবে শীর্ষস্থান দখলে নেবে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫ পয়েন্ট নিয়ে এই তালিকার তিনে ফর্টিজ।
দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে রহমতগঞ্জকে ১-০ গোলে হারায় আরামবাগ। এই জয়ে রেলিগেশন জোন থেকে বেরিয়ে গেলো মতিজিল পাড়ার ক্লাবটি। ১৪ খেলায় তিন জয় চার ড্র এবং এবং সাত হারে ১৩ পয়েন্ট শেখ জাহিদুর রহমানের দলের। তারা অবস্থান করছে তালিকার আটে। এক ম্যাচ কম খেলা এবং অবনমন অঞ্চলে থাকা পিডব্লুডির পয়েণ্টও সমান ১৩। তবে গোলগড়ে এগিয়ে রয়েছে আরামবাগ। ১৯ পয়েন্ট পেয়ে টেবিলের চারে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: