[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে জিততে দিল না বেতিস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ০৮:০৪ এএম

লা লিগায় জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বেতিসের রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচজুড়ে স্বাগতিক বেতিসই আক্রমণে এগিয়ে ছিল। ৫২ শতাংশ বল দখলে রেখে তারা ১৯টি শট নেয়, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, রিয়ালের ১২ শটের ৮টিই ছিল অন টার্গেটে। তবে ইউক্রেনীয় গোলরক্ষক লুনিন দুর্দান্ত কিছু সেভ করে দীর্ঘ সময় দলকে এগিয়ে রাখেন।

শুরুর দিকেই কয়েকটি সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। ১৩তম মিনিটে ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে ১৬তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ভালভার্দের দূরপাল্লার শট প্রতিহত করলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি বেতিস গোলরক্ষক, ফিরতি বলে জালে পাঠান ভিনি।

এরপর বেলিংহ্যাম ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন। অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ সামলে দেন লুনিন। ৫৪ মিনিটে এমবাপ্পের গোল অফসাইডে বাতিল হয়।

সবকিছু ঠিকঠাকই চলছিল রিয়ালের জন্য। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিট পেরিয়ে ৯৩:০৫ মিনিটে নাটকীয় সমতা ফেরায় বেতিস। অ্যান্তোনির শট ফিরিয়ে দেয়ার পর জটলার মধ্যে থেকে জোরালো শটে গোল করেন হেক্টর বেলেরিন।

এই ড্রয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বেতিস।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর