[email protected] শুক্রবার, ১৯শে জুন ২০২৬
৫ই আষাঢ় ১৪৩৩

মেসিকে ব্রাজিলে খেলাতে চান প্রেসিডেন্ট লুলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ১৫:০৬ পিএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে ১-১ গোলে আটকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

দলের এমন নড়বড়ে পারফরম্যান্সের পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রসঙ্গ টেনে এক মজাদার রসিকতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সাংবাদিকরা যখন ব্রাজিলের উদ্বোধনী ম্যাচের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেন, তখন প্রেসিডেন্ট লুলা হেসে উত্তর দেন, "আমি ভাবছিলাম ব্রাজিল দলের হয়ে খেলার জন্য মেসিকে সই করানো যায় কি না!"

প্রেসিডেন্ট লুলার এমন রসিকতার পেছনে অবশ্য বড় কারণ রয়েছে। ব্রাজিলের বিশ্বকাপ মিশন যখন পয়েন্ট হারানোর হতাশা দিয়ে শুরু হয়েছে, ঠিক তখনই চিরবৈরী আর্জেন্টিনা মাঠে মেতেছে উৎসবে। গত মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন লিওনেল মেসি।তবে প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করাকে খুব বড় কোনো বিপর্যয় হিসেবে দেখছেন না লুলা।

গ্রুপ পর্বে মরক্কোই ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল উল্লেখ করে তিনি বলেন, "মরক্কোর সাথে ড্র করাটা খুব বড় কোনো বিষয় নয়। লোকে বলে, যখনই ব্রাজিলকে নিয়ে তীব্র সংশয় তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জেতে... দেখা যাক এবার কী হয়।"

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর