অস্ট্রিয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। পেশির চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে খেলেছিলন মন্তিয়েল। ওই ম্যাচের পর দলীয় অনুশীলনে পেশিতে টান লাগে তার। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট লেগেছে।
পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে মন্তিয়েলের। তবে সেটা ঠিক কতোদিনের, সেটা জানা যায়নি। টুর্নামেন্টে আদৌ আর নামতে পারেন কিনা, সেটা নিয়েও আছে সংশয়। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর এসব বিষয় নিশ্চিত হওয়া যাবে।
চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণে অন্যতম শক্তির জায়গা ছিলেন মন্তিয়েল। নির্ভরযোগ্য এই রাইট-ব্যাকের ছিটকে যাওয়ায় স্কোয়াড সাজাতে কিছুটা হলেও বেগ পেতে হবে কোচ লিওনেল স্ক্যালোনিকে। তবে আসন্ন ম্যাচে মন্তিয়েলের পজিশনে নাহুয়েল মলিনাকে খেলানোর চিন্তা করছেন কোচ, এমনটাই জানা গেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: