[email protected] রবিবার, ২১শে জুন ২০২৬
৭ই আষাঢ় ১৪৩৩

অস্ট্রিয়াকে হারালেই পরের পর্বে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুন ২০২৬ ১১:০৬ এএম

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সোমবার (২২ জুন) রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এই ম্যাচে জয় পেলেই লিওনেল মেসির নেতৃত্বাধীন দল নিশ্চিত করবে রাউন্ড অব ৩২-এ নিজেদের জায়গা। আর পরদিন সকালে জর্ডান যদি আলজেরিয়াকে হারাতে না পারে, তাহলে শেষ ম্যাচের ফলাফলের অপেক্ষা না করেই গ্রুপসেরা হওয়াও নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার।

অন্যদিকে, অস্ট্রিয়াও প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। ম্যাচে প্রথমে রোমানো শ্মিডের অসাধারণ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় জর্ডান। পরে ইয়াজান আল-আরাবের আত্মঘাতী গোল এবং মার্কো আর্নাউটোভিচের পেনাল্টি গোল অস্ট্রিয়াকে জয় এনে দেয়।

কোচ রালফ রাংনিকের দলও আর্জেন্টিনার মতো একই সমীকরণের সামনে রয়েছে। এই ম্যাচে জয় পেলে তারাও নিশ্চিত করবে পরের রাউন্ড। তবে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে হলে তাদের আশা করতে হবে, আলজেরিয়া যেন জর্ডানকে হারাতে না পারে।

আর্জেন্টিনা শিবিরে ম্যাচের আগে দুটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ লিওনেল স্কালোনি। দলটি কানসাসে অনুশীলন করেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত একাদশ নিয়ে ভাবছেন তিনি।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; থিয়াগো আলমাদা অথবা নিকোলাস গনসালেস; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ অথবা হুলিয়ান আলভারেজ।

সম্ভাব্য অস্ট্রিয়া একাদশ:
আলেকজান্ডার শ্লাগার; স্টেফান পসচ, ফিলিপ লিয়েনহার্ট, ডেভিড আলাবা, ফিলিপ মভেনে; কনরাড লাইমার, নিকোলাস জাইভাল্ড; রোমানো শ্মিড, জাভের শ্লাগার, মার্সেল সাবিৎসার; সাশা কালাইজিচ অথবা মার্কো আর্নাউটোভিচ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর