[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

ইনজুরিতে পড়লেন সালাহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ০৭:০৬ এএম

১৯৩৪, ১৯৯০ ও ২০১৮; তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে মিশর কোনো ম্যাচ জিততে পারেনি। সেই খরা এবার কেটেছে মোহামেদ সালাহর নেতৃত্বে। লিভারপুল তারকা গত ২২ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল করার পাশাপাশি একটিতে অ্যাসিস্ট করেন।

মিশর আজ খেলেছে ইরানের বিপক্ষে। ১-১ গোলে ড্র করে নিশ্চিত করেছে নকআউটের টিকিট। এই ম্যাচেই হাঁটুর চোটে পড়েন দলটির সবচেয়ে বড় তারকা সালাহ। ম্যাচের ৫৭তম মিনিটে সালাহকে বদলি করে মাঠে নামানো হয় মোস্তফা জিকোকে।

সালাহর চোটের বিষয়টি নিশ্চিত করেছেন মিশরের কোচ হোসাম হাসান। তিনি জানিয়েছেন, দলের চিকিৎসকরা সালাহর অবস্থা পর্যবেক্ষণ করছেন। দল হোটেলে ফিরে গেলে তার আরও একটি পরীক্ষা করা হবে।

হাসান বলেন, ‘আমি সালাহর সঙ্গে কথা বলেছি। ও বলেছে, ও ঠিক হয়ে যাবে এবং চোটটি গুরুতর নয়। চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য আমাদের এখনো সময় আছে। আমার বিশ্বাস সে ফিরে আসবে। আমি যখন তার সঙ্গে কথা বলেছি, সে আমাকে আশ্বস্ত করেছে যে সব ঠিক হয়ে যাবে।’

শেষ ৩২-এ মিশর প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়াকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুলাই। ওই ম্যাচে সালাহ খেলতে না পারলে সেটি মিসরের জন্য বড় ধাক্কা হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর