[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

দারুণ গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ জাপানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ২৩:০৬ পিএম

ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে জাপান।

ব্রাজিলের বিপক্ষে নকআউটের প্রথমার্ধে গল্পটা শুধুই কাইশু সানোর। ম্যাচের ২৯ মিনিটে ড্রিবলিংয়ের চমৎকার প্রদর্শণীতে ব্রাজিলের রক্ষণভাগকে নাচিয়ে বক্সের ঠিক বাইরে থেকে নিলেন এক দুর্দান্ত কোণাকুণি শট! বাঁ দিকের কোনা দিয়ে বল সোজা আশ্রয় নিলো জালে। অ্যালিসন ঝাঁপিয়ে চেষ্টা করেও পেলেন না বলের নাগাল। দারুণ গোলে লিড সামুরাই ব্লুদের। সেই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করল জাপান।

এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল। ফলে শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর